জলপাইগুড়ির তিস্তা সেতুর উপর শুক্রবার গভীর রাতে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। দুধ বোঝাই একটি পিক-আপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল দুই বাইক আরোহীর। ঘটনা সূত্রে জানা গেছে, রাত প্রায় ১০ টা নাগাদ দুই যুবক একটি মোটরবাইকে করে যাচ্ছিলেন। সেই সময় ওভারটেকের চেষ্টা করতে গিয়েই দুধবাহী পিক-আপ ভ্যানটি পিছন দিক থেকে সজোরে ধাক্কা মারে। তীব্র সংঘর্ষে বাইকটি দুমড়ে–মুচড়ে যায় এবং দুই আরোহী ছিটকে পড়ে অচৈতন্য হয়ে যান। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ