শেখ হাসিনার ফাঁসির সাজা, বাংলাদেশ সীমান্ত লাগোয়া জলপাইগুড়ি জেলা পুলিশ সোমবার সন্ধ্যা নামতেই নিরাপত্তা জোরদার করেছে। জেলা পুলিশ সুপার উমেশ খান্ডাবাহাল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শহর যখন শান্ত হয়, তখনই টহল ও নজরদারি বাড়ানো হয়। বাজার, গলি ও পাড়ায় পায়ে হেঁটে টহল দিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা ও নিরাপত্তা পরিস্থিতি জানা হয়েছে। একইসঙ্গে উইনার্স টিম বিভিন্ন স্থানে গিয়ে নারীর নিরাপত্তা, শিশু সুরক্ষা ও সচেতনতার বার্তা দিয়েছে। ট্রাফিক পুলিশ মদ্যপ