বীরসা মুন্ডার ১৫০ তম জন্ম দিবস উপলক্ষে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করলো জনজাতি সুরক্ষা মঞ্চ ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। রবিবার বিকাল ৫ টা পর্যন্ত বাগমুন্ডি ব্লকের টিকরটাঁড় গ্রামের ফুটবল ময়দানে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুর আগে বীরসা মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলী অর্পণ করা হয়। ৮ টি ফুটবল দল অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। উপস্থিত ছিলেন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাগণ, বিশিষ্ট সমাজসেবী জগদীশ কুমার, জেল