বর্ধমান ১: দম্পতি সহ চারচাকা গাড়ি পুকুরের জলে,স্বামী বেঁচে গেলেও স্ত্রীর হয় মৃত্যু,ঘোষ এলাকা থেকে স্বামীকে গ্রেপ্তার করলো পুলিশ
দুর্ঘটনার তত্ত্ব উড়িয়ে দিয়ে মেয়ের পরিবারের দাবী,পরকিয়াতে জড়িয়ে পড়েছিল স্বামী,মেয়ে প্রতিবাদ করলে কপালে জুটতো অত্যাচার।মেয়েকে পরিকল্পনা করে মেরে দিয়ে দুর্ঘটনার নাটক করছে স্বামী। এরপরই পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামী মফিজুল ইসলাম শেখ ওরফে মুকুল ( ৩৭) কে গ্রেপ্তার করে মেমারি থানার পুলিশ। ১০দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে শনিবার অভিযুক্ত স্বামীকে পেশ করা হয় বর্ধমান আদালতে। ধৃতের পাঁচ দিনের পুলিশি হেপাজত মঞ্জুর করেন আদালত।