কলকাতা: রেড রোডে সাধারণতন্ত্র দিবস পালন; উপস্থিত রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা
রবিবার ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে দেশে। সংবিধান গ্রহণ ও আনুষ্ঠানিকভাবে প্রজাতন্ত্র হওয়ার দিনটিকে স্মরণ করেই এই অনুষ্ঠান পালিত হয় প্রতি বছর। কলকাতার রেড রোডে সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ রাজ্যের রাজ্যপাল রাজ্যের মুখ্যমন্ত্রী সহ একাধিক বিশিষ্টজনের উপস্থিতিতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে ।