হটাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টির মাঝে বজ্রপাতের ঘটনায় বাড়ির ভেতরেই আহত হলো মা ও ছেলে। সোমবার ঘটনাটি ঘটেছে বলরামপুর থানার বনবাঁধা গ্রামের। জানা গেছে ঘটনার সময় সুনিতা টুডু নামে বছর ২৮এর গৃহবধূ বনবাঁধা গ্রামে নিজের বাড়িতে রান্নার কাজ করছিলেন। পাশেই বসে ছিল তার ১৫ বছরের ছেলে অচিন্ত টুডু।