ল’ক্লার্করা আগেই পেন ডাউনের কথা ঘোষণা করেছিলেন। এবার মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিল বর্ধমান বার অ্যাসোসিয়েশন। ল’ক্লার্কদের দাবিকে সমর্থন করার পাশাপাশি আরও কয়েকটি বিষয়কে সামনে এনে কর্মবিরতি পালনের কথা জানিয়েছে অ্যাসোসিয়েশন। সোমবার বার অ্যাসোসিয়েশনের সভায় কর্মবিরতি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তের কথা জেলা জজকে জানিয়ে দেওয়া হয়েছে বারের তরফে। এদিন থেকেই পেন ডাউন শুরু করেছেন ল’ক্লার্করা। আদালতের কাজকের্ম তাঁরা অংশ নেননি।