ব্রাউন সুগার সহ গ্রেফতার দুই মাদক প্রচারকারী। হলদিবাড়ি থানার পুলিশ তাদের গ্রেফতার করে। রবিবার রাতে দেওয়ানগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের বড়েরডাঙ্গা মোড় সংলগ্ন এলাকা থেকে তদের গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে ৪৫.৮০ গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা। সেই সঙ্গে একটি বাইক ও দুটি মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর,ধৃতরা হল রাহুল মন্ডল(২২) এবং শুভঙ্কর মল্লিক(৩২)।