নতুন বছরের আগেই খড়গপুর শহরের নতুন রাস্তার শুরু হল কাজ। খড়গপুর শহর জুড়ে নতুন রাস্তা নির্মাণের কাজ চলছে। আর সেই কাজ পরিদর্শনে খড়্গপুরের প্রাক্তন বিধায়ক তথা মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান প্রদীপ সরকার। খড়গপুর পৌরসভার অন্তর্গত ছ নাম্বার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এলাকার রাস্তা নির্মাণের এবং খারাপ রাস্তা মেরামতের।