ধৃতের নাম ক্ষুদিরাম হাজরা ওরফে খুদু। ভাতার থানার বিজিপুরের ঘোষপাড়ায় তার বাড়ি। বৃহস্পতিবার রাতে বিজিপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃতকে শুক্রবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচারবিভাগীয় হেপাজতে পাঠিয়ে ধৃতকে সোমবার ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে কাকা নেপাল হাজরার বাড়ির সামনে খুড়তুতো ভাই বিকাশের সঙ্গে খুদুর বচসা বাধে। সেসময় আচমকা রাস্তায় পড়ে থাকা একটি বাঁশ দিয়ে বিকাশকে মারধর করে খুদু।