রায়গঞ্জ: শান্তিপূর্ণ ভোটে জোর, রায়গঞ্জে নির্বাচনী প্রস্তুতি জোরদার থানায় থানায় পুলিশি তৎপরতা
আসন্ন নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তৎপর রায়গঞ্জ পুলিশ জেলা। পুলিশ সুপার কুলদীপ সুরেশের নেতৃত্বে রায়গঞ্জ থানায় অনুষ্ঠিত হলো বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। সেখানে উপস্থিত ছিলেন আইসি উদয় শঙ্কর ঘোষসহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। নির্বাচন চলাকালীন ও তার আগে-পরে আইনশৃঙ্খলা রক্ষা এবং অসামাজিক কার্যকলাপ দমনে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পুলিশ সুপার জানিয়েছেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে প্রশাসন।