ভীমপুর থানার অন্তর্গত ভীমপুর এলাকার এক পরিবার অবশেষে পেয়ে গেল বহু প্রতীক্ষিত CAA সার্টিফিকেট। কয়েক মাস আগে তারা কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)-এর আওতায় ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর সম্প্রতি ভারত সরকার তাদের বৈধ ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি প্রদান করেছে।