ধৃতদের নাম মোহন সিং, গৌতম বেড়া, জয় পোড়েল ও সৌরভ মণ্ডল। খণ্ডঘোষ থানার পাহাড়পুরের সিংপাড়ায় প্রথমজনের বাড়ি। বাকিদের বাড়ি জামালপুর থানার সোনারগড়িয়ার পাইকপাড়ায়। ঘটনার দিন ভোররাতে খণ্ডঘোষ থানারই সগড়াই বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই চারজনকে ধরা হয়। ধৃতদের এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে সোমবার ধৃতদের ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম।