স্বর্গের সিঁড়ি দেখার জন্য মানুষের ঢল নেমেছে শামুকতলা থানার মন্দিরের পুজোতে। বিগ বাজেটের শ্যামা পূজার মধ্যে শামুকতলা থানা এলাকায় শামুকতলা থানার স্থায়ী মন্দিরের পুজো এবার নজর কেড়েছে এলাকায় এমনটাই দেখা গেল সোমবার রাত দশটা নাগাদ। ৬৫ লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা হয়েছিল শামুকতলা থানায় কালীমন্দির। তৎকালীন ওসি বিরাজ মুখার্জি এই মন্দির তৈরির পরিকল্পনা করে মন্দির স্থাপন করেছিলেন। থানা এলাকার মানুষের সক্রিয় সহযোগিতায় এই মন্দির তৈরি করা সম্ভব হয়েছিল।