ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ছত্রী গ্রাম পঞ্চায়েতের দুধকুন্ডি এলাকায় গ্রামীণ পিচ রাস্তার বেহাল অবস্থায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, রাস্তা তৈরি হওয়ার পর প্রায় ৭ বছর কেটে গেলেও প্রশাসনের তরফে কোনও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।রাস্তার বিভিন্ন জায়গায় পিচ উঠে গেছে, তৈরি হয়েছে বড়ো বড়ো গর্ত।কোথাও আবার গুটি বেরিয়ে পড়েছে।এর ফলে নাজেহাল হতে হচ্ছে পথচলতি মানুষকে। শনিবার বিকেলে গ্রামবাসীরা জানান,গর্তে জমে থাকা বৃষ্টির জল পরিস্থিতিকে বিপজ্জনক করেছে।