SIR আতঙ্কে আত্মঘাতী কমলা রায়ের বাড়িতে এলেন তৃণমূল সাংসদ ঋতব্রত ব্যানার্জি। হলদিবাড়ি সংলগ্ন দক্ষিন বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের সাতকুরা এলাকার ৫২ বছর বয়সী মৃত কমলা রায়ের বাড়িতে যান তিনি৷ ২০০২ সালে ভোটার তালিকায় নাম থাকলেও পূর্বে বাংলাদেশ থেকে আসার কারণে দুশ্চিন্তায় ছিলেন তিনি। হাতে এসআইআর এ-র ফর্ম পেয়েই উদ্বেগ বৃদ্ধি পায়। গত বুধবার বাড়ির পাশের গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।