তাহেরপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হওয়া তিনজনের পরিবারের পাশে দাঁড়াল প্রশাসন। রবিবার মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের মসড্ডা ও সাবলদহ গ্রামে গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান কান্দি মহকুমা শাসক প্রদীপ্ত বিশ্বাস, বড়ঞা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক গোবিন্দ দাস সহ একাধিক প্রশাসনিক আধিকারিক।