অনুকূল চন্দ্রের ১৩৮ তম জন্ম মহামহোৎসব উপলক্ষ্যে রবিবার বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হল আউশগ্রামের অভিরামপুরে। ভক্তদের পাশাপাশি সেই অনুষ্ঠানে যোগ দেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। জানা গিয়েছে, উদ্যোগতাদের তরফে সেখানে এদিন অন্নকূটের আয়োজন করা হয়। এদিন আনুমানিক দুপুর সাড়ে তিনটে পর্যন্ত প্রায় হাজার আটেক মানুষকে উৎসব প্রাঙ্গণে বসিয়ে খিঁচুড়ি প্রসাদ খাওয়ানো হয়।