এবছর কোচবিহারের ঐতিহ্যবাহী উচ্চ বালিকা বিদ্যালয় এর ৭৫ তম বর্ষ পূর্তি হল। আর সেই উপলক্ষেই গোটা বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান করা হয় এই বিদ্যালয়ের পক্ষ থেকে। সেই মোতাবেক শনিবার সন্ধ্যায় এই ৭৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠানের সূচনা হয়। এদিন এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রোগী কল্যাণ সমিতির সদস্য তথা তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। এছাড়া উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ, কাউন্সিলর চন্দনা মহন্ত সহ অতিথিরা।