আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হল হেমতাবাদ ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েত। শুক্রবার বিকাল ৫ টায় নওদা গ্রাম পঞ্চায়েতের হল ঘরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়৷ যেখানে গ্রাম পঞ্চায়েতের জন প্রতিনিধি দের পাশাপাশি এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। এই কর্মসূচির মধ্যে দিয়ে স্থানীয় বাসিন্দারা তাদের দাবি-দাওয়ার কথা তুলে ধরেন।