ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)-এর ৫৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জাঙ্গীপাড়া আঞ্চলিক কমিটির উদ্যোগে মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ পতাকা উত্তোলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটির সূচনা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের আঞ্চলিক নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা।