গাজোল ব্লকের টোল প্লাজা সংলগ্ন এলাকায় গরম জলে পড়ে গিয়ে এক শিশু বাচ্চা গুরুতরভাবে দগ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, আহত শিশু বাচ্চাটির বয়স প্রায় ছয় বছর। পরিবার সূত্রে জানা যায়, বাড়িতে রাখা গরম জলের মধ্যে আচমকাই শিশুটি পড়ে যায়। ঘটনার পরপরই পরিবারের লোকজন ও স্থানীয়রা তড়িঘড়ি গুরুতর আহত ওই শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।বর্তমানে মঙ্গলবার রাত প্রায় ১১ টা নাগাদ গাজোল স্ট