পূর্ব মেদিনীপুর জেলার ময়নাগাড়ে ৪৪৫ বছরের রাসমেলায় আসছিল শেষ দিন |শেষ দিনে ময়নার রাসমেলায় দোকানে অনলাইন প্রতারণার অভিযোগে দুই যুবককে আটক করল ময়না থানার পুলিশ |জানা গেছে ওই দুই যুবক সহ বেশ কয়েকজন দোকানে অনলাইন প্রতারণা করে যাচ্ছিল, শেষ পর্যন্ত একটি দোকানে ড্রোন কিনে অনলাইন পেমেন্ট করে চলে যাওয়ার সময় ওই দুই যুবক ধরা পড়ে যায় | তাদের মেলা কমিটির অফিসে নিয়ে যাওয়া হয় |মেলা কমিটি দুজনকে পুলিশের হাতে তুলে দেয় |এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মেলাতে.