খড়গপুর এক নম্বর ওয়ার্ডের শুরু হয়েছে sir সহায়তা কেন্দ্র, খড়গপুর শহরের এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত কমলা কেবিন এলাকায় ম্যাক্স শপিং মলের পাশেই তৃণমূলের তরফে করা হয়েছে এই শিবির। আজ সোমবার এই শিবিরের ষষ্ঠতম দিনে দেখা গেল ব্যাপক মানুষের ভিড় শিবিরে। এলাকার সাধারণ মানুষ আসছেন এই শিবিরে ফরম ফিলাপের জন্য। এদিন রাত্রি প্রায় নটা নাগাদ এই শিবিরে উপস্থিত ছিলেন তৃণমূল নেতৃত্ব শ্যামল কুমার রয়, অভিষেক সাহু সহ অন্যান্যরা।