পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের নীলডি ও মঙ্গলদা মৌতড় গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে প্রচার চালালো প্রশাসন।শনিবার থেকে লাগাতার এই প্রচার চলছে। রঘুনাথপুর ২ব্লকের গ্রামীণ সম্পদ কর্মী তথা VRP কর্মী অম্লান মুখার্জী জানান,নীলডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লছিয়াড়া প্রধান রাস্তা থেকে চাঁদরা হয়ে সারঞ্চি সেতু পর্যন্ত রাস্তা ও তার সাথে সরকারের বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কাজের বাড়ি বাড়ি ও লিফলেট বিলি করে প্রচার চালানো হচ্ছে।