সাগরদিঘীতে তৃণমূলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক, উপস্থিত বিধায়ক সাগরদিঘী বিধানসভার বিধায়ক বায়রন বিশ্বাসের নেতৃত্বে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সাগরদিঘী বিধানসভার প্রায় ২৫০টি বুথ সভাপতি, ব্লকের কোর কমিটি সদস্য, অঞ্চল সভাপতিবৃন্দ ও সাগরদিঘী তৃণমূল কংগ্রেসের সকল পদাধিকারীরা। সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।