প্রসঙ্গত রাজ্যব্যাপী বিভিন্ন রাজনৈতিক দল এবং সাংস্কৃতিক মঞ্চ এবং ক্লাব বারোয়ারির পক্ষ থেকে শুরু হয়েছে বিজয়া সম্মিলনী। এদিন সন্ধ্যায় কৃষ্ণনগর রবীন্দ্রভবনে কৃষ্ণনগর লায়ন্স ক্লাবের উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হলো। নানা সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এলিমকের এই দিনটি পালিত হয়। উপস্থিত ছিলেন লাইন্স ক্লাবের সদস্য এবং সদস্যাগণ।