বীরপুর হরলাল উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে ভীষণ আশঙ্কার সঙ্গে জানানো হয় বীরপুর হরলাল উচ্চ বিদ্যালয়ের সরকারি জমির উপর দিয়ে গত 28-01-2026 তারিখে মাটি ফেলে হঠাৎ একটি রাস্তা নির্মাণ করা হয়েছে। এই রাস্তা নির্মাণের বিষয়ে বীরপুর হরাল উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতি সম্পূর্ণ অন্ধকারে। বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো সরকারি দপ্তর থেকে বিদ্যালয়ের নিজস্ব জমির উপর দিয়ে রাস্তা তৈরির ব্যাপারে কোন তথ্যপ্রাপ্ত হয়নি।