আজ SIR হেয়ারিং ক্যাম্পের সমাপ্তি হলো। ১৪ জানুয়ারি থেকে শুরু হয়েছিল হিয়ারিং ক্যাম্পের। সাধারণ মানুষের সহায়তার জন্য নাকাশিপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি হেয়ারিং ক্যাম্প করা হয়েছিল। নাকাশিপাড়া বিডিও অফিসের সম্মুখে এই হেয়ারিং ক্যাম্প হয় এবং সাধারন মানুষের পরিষেবা বিষয়ে বক্তব্য রাখলেন নাকাশিপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কনিষ্ক চট্টোপাধ্যায়।