বাঁদনা পরব উপলক্ষে বেলিয়া গ্ৰামে আয়োজিত হল গরু খুটান। বৃহস্পতিবার বিকেলে জামবনি ব্লকের বেলিয়াতে এলাকার আদিবাসী মূলনিবাসী মানুষজন এই গরু খুটানে মেতে ওঠেন। হাতে চামড়ার টুকরো নিয়ে ধমসা মাদল বাজিয়ে এবং অহিরা গান গাইতে গাইতে গরু খুটান এর জন্য গরুর কাছে যান যুবকরা। গরু সেই চামড়াতে সিং এর গুঁতো মারে। সিং এর গুঁতো চামড়ার মধ্যে আটকে দিয়ে চলে খুটান। গ্ৰামের প্রতিটি গরুকেই কাঠের খুঁটার মধ্যে বেঁধে খুটানো হয়। খুটান দেখতে ভিড় জমান এলাকাবাসীরা।