২০০৮ সালের পয়লা জানুয়ারি নৃশংসভাবে খুন করা হয় সিপিআইএম নেতা শিশির চ্যাটার্জীকে। প্রতি বছরের মতো এবছরও তার জন্মস্থান মঙ্গলকোটের কানাইডাঙ্গা গ্রামে বৃহস্পতিবার শহীদবেদীতে মাল্যদানের মধ্যদিয়ে নিহত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিন আনুমানিক দুপুর ৩টা নাগাদ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা রামবিকাশ বটব্যাল, দুর্যোধন সর, জয়ন্ত কুমার দত্ত, শাহজাহান চৌধুরী, আজফর হোসেন সহ অনান্যরা।