আগামী ১০ই ডিসেম্বর কলকাতায় সারা ভারত ফরওয়ার্ড ব্লকের সভাকে ঘিরে প্রস্তুতি শুরু করেছে দল। সেই কর্মসূচির আগে রবিবার আড়শা ব্লকের মিশিরডি মোড়ে দলের শাখা সংগঠন যুবলীগের উদ্যোগে একটি পথসভা অনুষ্ঠিত হয়।পথসভায় রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি, বেকারত্ব, কাজের অভাব ও একশ দিনের কাজ চালুর দাবি সহ একাধিক বিষয় তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন যুবলীগের জেলা সভাপতি আকাশ মাহাতো, আড়শা লোকাল কমিটির সম্পাদক দিলীপ মাহাতো, সভাপতি রমেশ মাঝি প্রমুখ।