হঠাৎই পর্দা কাঁপানো দৃশ্য,বেপরোয়া গতিতে ছুটে আসা একটি চারচাকা গাড়ি। প্রথমে রোড বোর্ডে সজোরে ধাক্কা, এরপর পুলিশের সামনে না থেমে পালানোর চেষ্টা। টোটো ও মোটরসাইকেল আরোহীদের ধাক্কা দিয়ে এগিয়ে যাওয়ার মরিয়া চেষ্টায় গাড়িটি আরও ভয়াবহ রূপ নেয়। এই ঘটনায় টোটো চালকসহ কয়েকজন গুরুতর আহত হন। শেষ পর্যন্ত লজের মোড়ে এসে পুলিশের হাতে ধরা পড়ে গাড়ির চালক। পুলিশের অভিযোগ, চালক মদ্যপ অবস্থায় ছিলেন। উল্লেখ্য, এটি কোনো সিনেমার দৃশ্য নয়। আজ ২৫ ডিসেম্বর সকাল নাগাদ ব