শনিবার বিকেল চারটে নাগাদ চণ্ডীতলা-১ এরিয়া কমিটির উদ্যোগে জাঙ্গীপাড়া বিধানসভার অন্তর্গত শিয়াখালা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ শিয়াখালার ব্যানার্জীপাড়ায় অনুষ্ঠিত হল পাড়া বৈঠক। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনাই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য।