ঝালদার তুলিনে বিজয়া সম্মেলন বিজেপির, যেখানে একাধিক পরিবার বিভিন্ন দল ছেড়ে বিজেপি যোগদান করেন। শুক্রবার বিকাল ৪ টা নাগাদ ঝালদা এক নম্বর ব্লকের তুলিনের একটি বেসরকারি লজে বিজেপির বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হলো। যেখানে ঝালদা এক নম্বর ব্লকের সমস্ত কর্মীদের বিশেষভাবে সম্মান জানানো হয়। সাথে বিভিন্ন দল ছেড়ে একাধিক পরিবার বিজেপি যোগদান করেন বলে বিজেপি নেতৃত্বদের দাবি। এদিন উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি শংকর মাহাতোসহ জেলা ও ঝালদা ১ নম্বর ব্লক নেতৃত্ব।