ন্যায্য বেতন ও সামাজিক সুরক্ষার দাবিতে বামনগোলায় আশা কর্মীদের ধিক্কার দিবস, গ্রামীণ হাসপাতালের সামনে বিক্ষোভ বামনগোলা, মালদা: ন্যায্য বেতন বৃদ্ধি, নিয়মিত ভাতা প্রদান ও সামাজিক সুরক্ষার দাবিতে বৃহস্পতিবার বামনগোলায় ধিক্কার দিবস পালন করলেন আশা কর্মীরা। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের বামনগোলা ব্লক কমিটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন সকাল এগারোটা থেকেই বামনগোলা ব্লকের বিভিন্ন এলাকার আশা কর্মীরা মুদিপুকুর বাসস্ট্যান্ডে জড়ো হন। সেখান থেকে একটি প্রত