টোটোয় করে মৌতড়ের কালীপুজোর মেলা দেখতে আসার পথে উল্টো দিক থেকে আসা একটি মালবাহী এ সি চারচাকার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক মহিলার। বছর 65র মৃত মহিলার নাম সূষমা মাজী। ঘটনায় গুরুতর আহত হল দুই শিশু সহ মোট 5জন।বছর 7এর আযুসি নন্দী, বছর 14র অনিকেত মাজী,পার্ব্বতী মাজী,সীমা মাজী,মল্লিকা মাজী।মৃত ও আহত প্রত্যেককের বাড়ি রঘুনাথপুর থানার অন্তর্গত রক্ষৎপুর গ্রামে।