দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের গোসাবা বাজারে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হলো মঙ্গলবার বিকালে। মূলত এসআইআর(SIR) এর নাম করে বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত করছে তার প্রতিবাদে গোসাবা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিনের এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এদিনের প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের ডেপুটি স্পিকার অনিমেষ মন্ডল।