ট্রাকের ভুয়ো নাম্বারপ্লেট ও গাড়ির মালিকের জাল কাগজপত্র দাখিল করে ৫০০ বস্তা গোবিন্দভোগ চাল লোড করে ট্রাকে ধৃতরা।গ্রেপ্তার গাড়ির চালক সহ ২।ধৃতদের নাম মিলন দাস ও তাপস শর্মা।প্রথমে মাধবডিহি থানার পুলিশ ট্রাকের চালক মিলন দাসকে গ্রেপ্তার করে চাকদহ থেকে। মিলনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িত তাপস শর্মাকে কৃষ্ণনগর থেকে গ্রেপ্তার করা হয়।দু'জনকে জিজ্ঞাসাবাদ করে প্রায় ৪০০ বস্তা চাল সহ ট্রাকটিকে হুগলীর বলাগড় থেকে উদ্ধার করে পুলিশ।