কোচবিহার রাসমেলা ময়দানে কোচবিহার মিউনিসিপ্যালিটি ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িস অ্যাসোসিয়েশনের ক্যাম্পের উদ্বোধন করলেন তৃণমূলের জেলা সভাপতি তথা পৌরসভার কাউন্সিলর অভিজিৎ দে ভৌমিক। উল্লেখ্য শুরু হয়েছে কোচবিহার তথা উত্তর-পূর্ব ভারতের অন্যতম মেলা রাস মেলা। রাস মেলায় আগত দর্শনার্থীদের সুবিধার্থে প্রত্যেক বছরই কোচবিহার মিউনিসিপালিটি ওয়ার্কার্স অ্যান্ড ইমপ্লোইজ অ্যাসোসিয়েশন একটি ক্যাম্প করে থাকে। এই ক্যাম্প থেকে মেলায় আসা দর্শনার্থীদের সহযোগিতা করা হয়।