আগামী কর্মসূচি ও সাংগঠনিক প্রস্তুতি পর্যালোচনা করতে আজ দুপুর ১২টা নাগাদ চন্ডীতলা বিধানসভা কেন্দ্রের ‘ওয়ার রুম’-এ গুরুত্বপূর্ণ কর্মী বৈঠক অনুষ্ঠিত হয়। দলের বিভিন্ন স্তরের সক্রিয় কর্মী ও দায়িত্বপ্রাপ্ত নেতারা এই বৈঠকে উপস্থিত ছিলেন। সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা, জনসংযোগ কর্মসূচি এবং Booth-level প্রস্তুতি নিয়ে বিস্তৃত আলোচনা হয় বলে সূত্রের খবর।