গঙ্গারামপুর ব্লকের ৮ নম্বর বাসুরিয়া অঞ্চলের স্বপরন দিঘী বাজারে ২১ জুলাই শহীদ দিবস কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো।রবিবার বিকেল ৬টা নাগাদ আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তোরাফ হোসেন মন্ডল, জেলা তৃণমূলের সহ-সভাপতি মৃণাল সরকার, তৃণমূল নেতা গৌতম দাস, সঞ্জয় সরকার সহ স্থানীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা। সভায় ২১ জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ দিবসের কর্মসূচিতে