রাজারহাট: পুলিশ বলে এখন আলাদা কিছু নেই, পুলিশই তৃণমূল, তৃণমূলই পুলিশ, পুলিশের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে : সল্টলেকে বিস্ফোরক শমীক
পুলিশ বলে এখন আলাদা কিছু নেই। পুলিশই তৃণমূল, তৃণমূলই পুলিশ, বুধবার সন্ধ্যের ছটা নাগাদ সল্টলেকে বিস্ফোরক বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এদিন তিনি আরো বলেন, পুলিশের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। না হলে অনুব্রত মণ্ডলের ওই ধরনের বিবৃতির পর যে পুলিশ অফিসারকে কদর্য ভাষায় আক্রমণ করা হলো, তারই শাস্তি হলো! এটা কি শুধুই অনুব্রত মণ্ডলের দোষ? মোটেই নয়, এটি তৃণমূলের তরফে অনুব্রত মণ্ডলের মাধ্যমে পুলিশকে দেওয়া এক স্পষ্ট বার্তা।