এক নাবালিকাকে বিয়ের অভিযোগে গাইঘাটা এলাকা থেকে এক যুবক কে গ্রেফতার করলো গাইঘাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে নাবালিকার পরিবারের পক্ষ থেকে গতকাল অভিযোগ দায়ের হয়। অভিযোগে ঘটনা তদন্ত নেমে গাইঘাটা থানার পুলিশ গতকাল রাতে এই যুবককে গ্রেপ্তার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে আজ দুপুর একটা নাগাদ বনগাঁ মহাকুমা আদালতে পাঠানো হয়েছে। তদন্তের সাপেক্ষে পুলিশ নাম পরিচয় গোপন রেখেছে।