পুলিশ গোপন সূত্রে খবর পায় যে সীমানগর এলাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার অবৈধভাবে বিক্রি হচ্ছিল। সেইমতো সেখানে অভিযান চালায়। সেখানে একটা মোবাইল সারানোর দোকান থেকে সাতটি এবং তার পিছনে আর একটি দোকান থেকে ১৬টি সিলিণ্ডার পাওয়া যায়। কৃষ্ণনগর পুলিশ জেলার এক আধিকারিক বলেন, এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছি। যে অভিযুক্ত তাকে নোটিশ দেওয়া হয়েছে। যদি অভিযুক্ত নোটিশকে মান্যতা দিয়ে তদন্তে সাহায্য করলে ভালো। নচেৎ আইন তার নিজের রাস্তা খুঁজে নেবে।