উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য ও শিল্প ক্ষেত্রে একাধিক প্রকল্প গ্রহণ করেছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইনস্টিটিউট এডুকেশন ট্রাস্ট। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর প্রেসক্লাবে সাংবাদিক বৈঠকে ট্রাস্টের চেয়ারপারসন মোহাম্মদ বশিরউদ্দিন জানান,তারা ৩৫০ শয্যার হাসপাতাল, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, টেকনিক্যাল কলেজ ও অনাথ স্কুল করবেন। এই প্রকল্পগুলি চালু হলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং চিকিৎসার জন্য মানুষকে বাইরে যেতে হবে না।