বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আজ ৪ ঠা ডিসেম্বর বৃহস্পতিবার আনুমানিক রাত ৮ টা নাগাদ ইলামবাজারের রাজার পাড়ে আয়োজিত হনুমান পুজো ও মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে উৎসবের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বসহ ভক্তিমূলক আয়োজনও হয়।