ময়ূরেশ্বর ২: 'উলকুন্ডায় যদি মারো , ময়ূরেশ্বরে তোমাদের নিয়ে ফুটবল খেলব',প্রকাশ্য মঞ্চ থেকে তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি BJP নেতার
এদিন বৈকালে উলকুন্ডা পঞ্চায়েতের রামনগর বাজারে বিজেপির পরিবর্তন সংকল্প সভা ছিল, সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বোলপুর সংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল তৃণমূল নেতাকর্মীদের নিয়ে কার্যত ফুটবল খেলার হুঁশিয়ারি দিলেন। এদিন তিনি তৃণমূল কর্মীদের নিশানা করে বলেন,' এখানে উলকুণ্ডায় যদি তোমরা মারধর কর তাহলে সাটপলসা পেরিয়ে কুন্ডলা বিডিও অফিস , ময়ূরেশ্বর থানা যেতে হবে । দায়িত্ব নিয়ে বলছি এখানে যদি মারো তাহলে ওখানে তোমাদেরকে নিয়ে ফুটবল খেলব। কথা দিচ্ছি।