দিনহাটায় বাংলাদেশি নাগরিক নিলুফার ভারতীয় নথি কেলেঙ্কারি,প্রশাসন বাতিল করল ভোটার কার্ড। বাংলাদেশের সিলেটের এক নাগরিকের দিনহাটায় বিয়ের পর অল্প সময়ের মধ্যেই ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড ও ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করার অভিযোগ উঠল। পরবর্তীতে প্রশাসনিক ত্রুটির প্রমাণ পেয়ে ওই নারীর ভোটার কার্ড বাতিল করেছে ব্লক প্রশাসন। এ ঘটনায় কীভাবে একজন বিদেশি নাগরিক ভারতীয় পরিচয়পত্র পেলেন, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনাটি দিনহাটা ভেটাগুড়ি দুই গ্রাম পঞ্চায়েতের সিঙ্গিজানি