টাকা পেয়েও বাড়ি কেন অসম্পূর্ণ? বারাসাত ১ নম্বর ব্লকের ৭ পঞ্চায়েতের ওপর ক্ষুব্ধ বিডিও বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েও লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ শেষ না হওয়ায় গ্রাম পঞ্চায়েতগুলির ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বারাসাত ১ নম্বর ব্লকের বিডিও রাজীব দত্ত চৌধুরী। বুধবার সিঙ্গুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের ভার্চুয়াল সূচনা করেন। সেই উপলক্ষ্যে ছোট জাগুলিয়া ফুলতলার প্রশাসনিক মঞ্চ থেকে কড়া বার্তা দেন বিডিও। এদিন বিডিও